এলো বড়দিন

Posted by শুভ্র ফলিয়া
শুভ্র ফলিয়া
শুভ্র ফলিয়া তার সম্পর্কে এখনও কিছু লেখেনি
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 05 ডিসেম্বর 2011
বিষয়ঃ কবিতা

এলো বড়দিন, এলোরে আবার
এলো এ ধরনী মাঝে -
প্রেমের বীণায় মূর্চ্ছনা তাই
উঠল আবার বেজে।
স্বর্গ, মত্য হলো একাকার
আনন্দ, উচ্ছ্বাসে -
এলোরে দয়াল মাটির ধরায়
পাপীরে ভালোবেসে।।

এলো বড়দিন, এলোরে আবার
নিয়ে মুক্তির বাণী -
প্রতি অন্তরে, প্রতি ঘরে ঘরে
গান হয়ে জাগরণী।
ঘুঁচালো পাপের কালো,
ভরালো জীবন প্রেম ও ক্ষমায়
জ্বেলে পুণ্যের আলো।।

ট্যাগঃ বড়দিন
দেখা হয়েছেঃ 125 0 টি মন্তব্য

অনুকাব্য

Posted by তানিয়া বাড়ৈ
তানিয়া বাড়ৈ
তানিয়া বাড়ৈ তার সম্পর্কে এখনও কিছু লেখেনি
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 17 নভেম্বর 2011
বিষয়ঃ কবিতা

স্বর্গ আর নরক কোথায় কে জানে?
তবুও ধীরে ধীরে যাচ্ছি তারি পানে।

তুমি যদি ভাল হও আমি কি তবে মন্দ?
তোমার সাথে আমার কি হবে পার্থক্য?

ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না
করিয়া ভাবিলে পাবে কি সান্তনা?

ঢাকার শহর রইবেনা আর খালি
ভরবে নগর বিল্ডিং আর বাড়ী।

প্রাণ থাকলেই প্রাণী হয়,
আর মন থাকলে মানুষ
কিন্তু-
মানুষ কথন প্রাণী হয়,
আর প্রাণী কথন মানুষ?

সকলেই ভাবে নিজের কথা
পরেরটা ভাবেনা কেউ,
প্রত্যেকেরই ভাই একই নীতি-
বোঝে নাতো কেউ।

ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 104 0 টি মন্তব্য

তোমার আলো জ্বেলে বুকে

Posted by শুভ্র ফলিয়া
শুভ্র ফলিয়া
শুভ্র ফলিয়া তার সম্পর্কে এখনও কিছু লেখেনি
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 13 নভেম্বর 2011
বিষয়ঃ কবিতা

তোমার আলো জ্বেলে বুকে
জানিয়ে দেবো পৃথিবীকে -
তুমি যে মুক্তিদাতা , প্রভু তুমিই পরিত্রাতা -২
তুমিই পথ , সত্য , জীবন
তুমিই যে বিধাতা।

ফিরবনা পিছু কোন কারণে
প্রাণ সংশয়ে , বিপদের ভয়ে -
আমার কন্ঠ যাবে গেয়ে
তুমিই জীবনদাতা।

স্বর্গ মর্ত্যে ধ্বনীছে সদা
তোমার কথা , তোমার গাঁথা
জেনেছি বিশ্ব জগৎ মাঝে
তোমার আসন পাতা।

দেখা হয়েছেঃ 73 0 টি মন্তব্য

যীশু মোরা শপথ নিলাম

Posted by শুভ্র ফলিয়া
শুভ্র ফলিয়া
শুভ্র ফলিয়া তার সম্পর্কে এখনও কিছু লেখেনি
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 13 নভেম্বর 2011
বিষয়ঃ কবিতা

যীশু মোরা শপথ নিলাম
প্রচারিব তোমার বানী -
পৃথিবীর এ প্রান্ত থেকে -
ও প্রান্তখানি।

বলব সবারে প্রভু তোমার কথা
জানাবো সবারে তুমি মুক্তিদাতা ।......
ত্রুশের উপর হতে , আপনার শত্রুকে
শোনালে ক্ষমার বানী।
পৃথিবীর এ প্রান্ত থেকে -
ও প্রান্তখানি।

আঁধার জীবন নিতে আলোর পথে
স্বর্গ হতে এলে পথ দেখাতে - ......
সকল পাপীর তরে , কালভেরী ত্রুশোপরে
দিলে যে জীবনখানি।
পৃথিবীর এ প্রান্ত থেকে -
ও প্রান্তখানি।

ট্যাগঃ যীশু
দেখা হয়েছেঃ 60 0 টি মন্তব্য

আমার হৃদয় মন্দিরে

Posted by শুভ্র ফলিয়া
শুভ্র ফলিয়া
শুভ্র ফলিয়া তার সম্পর্কে এখনও কিছু লেখেনি
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 02 নভেম্বর 2011
বিষয়ঃ কবিতা

আমার হৃদয় মন্দিরে প্রভু
তোমায় আমি ডাকি - ২
অন্তর মাঝে বিশ্বাসেরই
প্রদীপ জ্বালিয়ে রাখি ।
আসবে তুমি ডাকবে আমায়
প্রতীক্ষাতে থাকি।

জানি এ জীবন ক্ষণস্থায়ী
নিশীথ স্বপন সম
প্রতি পদে কত করি অপরাধ
সেই সব কিছু ক্ষম ।..
জগৎ পাপের কালিমায় ঢাকা
তুমি প্রভু অনুপম।
অন্তর মাঝে ..................

তাইতো এসেছি তোমার চরণে
তোমাকেই প্রভু ডাকি -
তোমার পথে আছে জীবন
অন্য সকলই ফাঁকি ।..
তোমার সত্য পথের আলোয়
জীবন ভরিয়ে রাখি।
অন্তর মাঝে .................

ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 77 0 টি মন্তব্য

অনন্ত ভালবাসার বাঁধন

Posted by সবুজ চৌধুরী
সবুজ চৌধুরী
সবুজ চৌধুরী তার সম্পর্কে এখনও কিছু লেখেনি
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 15 জুলাই 2011
বিষয়ঃ কবিতা

মৃত্যুর মধ্যে আমার পথ চলা
সেখানে পাপে আছন্ন এক অন্ধকার জীবন,
ভারাক্রান্ত, ক্লান্ত, শ্রান্ত হয়ে
এলেম প্রভু তোমার ক্রুশের কাছে,
যখন তুমি ক্রুশের উপরে ডেকেছিলে
এবং আমার সমস্ত পাপ নিজের কাছে তুলে নিয়ে
মৃত্যু যন্ত্রনা সহ্য করেছিল।
আর সেদিন থেকে আমি পেলাম পরম শান্তি
তারপর থেকে প্রতিদিন শুধু তোমার
সাথে পথ চলা,
মনে হয় যেন মৃত্যুর পথ পার হয়ে
আজ নব প্রভাতে এলেম তোমার দ্বারে,
তোমার অমোঘ টানে।
এ যেন শুধুই তোমার সাথে আমার
অনন্ত ভালবাসার বাঁধন।
তোমার ক্রুশীয় মরণ-
প্রেমের প্রদীপ্ত স্বাক্ষর-
আমি সপেছি নিজেকে
নিঃশেষে তোমার প্রেমের
অবিনশ্বর বন্ধনে-
আমি তোমার প্রেমের সাগরে
বিলীন করেছি নিজেকে।

ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 95 0 টি মন্তব্য

বানী

Posted by সবুজ চৌধুরী
সবুজ চৌধুরী
সবুজ চৌধুরী তার সম্পর্কে এখনও কিছু লেখেনি
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 23 মে 2011
বিষয়ঃ কবিতা

প্রভুর বানী সঙ্গে রবে
ইহাই মোদের সজ্জা,
প্রভুর বাক্য সাক্ষ্য দিব
নেই মোদের লজ্জা।
হোশান্না রবে সুরে সুরে
করব জয়ধ্বনী,
একাকার হবে সুরে সুরে
এইতো প্রভুর বানী।
জীবনের গতি ফিরিয়েছ তুমি
জানিনা কোথায় যেতাম।
দিনগুলি মোর বৃথায় যেত
প্রভু তোমায় কি পেতাম?
প্রভুর বাক্য সার্থক হবে
মোদের এ জীবন,
পর সেবায় আনন্দ পাব
চিনব তোমায় তখন।
পাপ ভারে সপে দিতে
পারিনা প্রভুর তরে,
হৃদয় দুয়ার ভেঙ্গে আমার
বাস কর অন্তরে।

ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 116 0 টি মন্তব্য

যীশুর সিংহাসন

Posted by সবুজ চৌধুরী
সবুজ চৌধুরী
সবুজ চৌধুরী তার সম্পর্কে এখনও কিছু লেখেনি
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 27 এপ্রিল 2011
বিষয়ঃ কবিতা

যীশু ক্রুশে পিপাসায় মরে
ক্রুশে দিল চিনলনা যারে।
বর্ষা মারিল বুকে
তবুও যীশু চির সুখে।
সৈন্যরা দাঁড়িয়ে দেখেছে ঠায়
ক্রুশেতে যীশুর প্রাণ যায়।
হাসিছে অট্টহাসি
মায়ের সাথে ক্রুশতলে আসি
তোমরা আমার পিছে এসো না
সপ্তবানীর কথা দিল ঘোষনা
পীলাত ব্যঙ্গ করিয়া কহিল নমঃষ্কার
যীশু তুমি এই ধরনীতে আমিও আরেক বারে।
তুমি মৃত্যুকে করিয়াছ জয়
শিষ্য তোমরা করিও না ভয়।
পবিত্র আত্মা সহায় থাকবে তোমাদের কাছে
স্বর্গে যীশু এখনও যে আছে।
ধন্য হল মানব জাতি
দস্যুর পরিবর্তনে হল যীশুর স্বর্গের সাথী
আসা যাওয়া জীবনের খেলা
যীশুর কাছে আয় সকলে তাড়াতাড়ি
নইলে গেল যে বেলা।

ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 115 0 টি মন্তব্য

বড়দিনের দান

Posted by সবুজ চৌধুরী
সবুজ চৌধুরী
সবুজ চৌধুরী তার সম্পর্কে এখনও কিছু লেখেনি
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 23 ডিসেম্বর 2010
বিষয়ঃ কবিতা
3wisemanপাপময় পৃথিবীতে জন্ম নিলেন আজ রাতে
শান্তির রাজপুত্র মানবের পরিত্রাতা
ঈশ্বর পুত্র এলেন নেমে ঊর্ধ্বস্থান হতে
জন্ম নিয়ে কুমারী মাতার গর্ভে দুঃখ-কষ্ট বরণ করতে
তাঁর অমূল্য জীবন উৎসর্গ করতে মোদের তরে।
জন্মলগ্নেই পেলেন বিরোধিতা, বৃদ্ধি পেলেন আক্রোশে
মানুষ তাঁকে দিল যন্ত্রণা, হত্যা করলো কালভেরীর ক্রুশে।
জগতের পাপের কারণে, আমাকে মুক্তি দিতে
কোন অভিযোগ না করেই গলগাথা গেলেন বৈৎলেহম থেকে
চাবুক, হাস্য-বিদ্রূপ, থুথু-ঘুসি, লজ্জা-অপমান
সবকিছু সহ্য করে নীরবে।
নিষ্পাপ তিনি এলেন, নারীর গর্ভে লয়ে আনন্দ-বারতা
যাবপাত্রের সেই শিশুটিই মানবজাতির ত্রাণকর্তা।
ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 95 0 টি মন্তব্য

গান গেয়ে যাই

Posted by সবুজ চৌধুরী
সবুজ চৌধুরী
সবুজ চৌধুরী তার সম্পর্কে এখনও কিছু লেখেনি
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 29 নভেম্বর 2010
বিষয়ঃ কবিতা
যীশু এলেন ধরা মাঝে, চলো তাঁরে হেরিব,
আমাদের শুভদিন, আমাদের বড়দিন
এস সবে গাই, নেচে-নেচে গাই, আমাদের ত্রাতা যীশু,
তিনি পথ, তিনি জীবন, তাঁরে ধরে রাখি।
ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 105 0 টি মন্তব্য