একজন ডাক্তার, একজন আইনজীবি, একটি বাচ্চা ছেলে এবং একজন পালক একটি ছোট বিমানে চড়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ বিমানটির ইঞ্জিনে গন্ডোগোল দেখা দিলো। পাইলট অনেক চেষ্টা করেও ইঞ্জিন স্টার্ট করতে পারলো না। শেষে যখন বিমানটি দ্রুত নিচের দিকে পড়ে যাচ্ছিল, তখন পাইলট সবাইকে প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফ দেয়ার নির্দেশ দিলেন এবং নিজেও তাই করলেন।
কিন্তু সবাই খোঁজা-খুজি করে মাত্র তিনটা প্যারাসুট পেল।
ডাক্তার একটি প্যারাসুট নিয়ে বললেন, "আমি একজন ডাক্তার, আমি মানুষের জীবন বাচাঁই, তাই আমার বেচে থাকা দরকার"। বলেই তিনি ঝাপ দিলেন।
আইনজীবি বললেন, "আমি একজন আইনজীবি, আর আইনজীবিরা পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান। তাই আমার বেঁচে থাকার অধিকার আছে"। বলেই তিনি একটি প্যারাসুট নিয়ে ঝাপ দিলেন।
পালক ছোট্ট ছেলেটির দিকে তাকিয়ে বললেন, "বাবা, আমি তো পৃথিবীতে দীর্ঘ জীবন পার করেছি, আর কত দিনই বা বাঁচবো! তুমি এখনও ছোট, তোমার সামনে সারা জীবন রয়েছে। তুমি এই প্যারাসুট নাও আর শান্তিতে জীবন যাপন করো"।
ছোট ছেলেটি প্যারাসুটটি ফেরত দিয়ে বলল, "চিন্তা করবেন না, পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি আমার স্কুল ব্যাগ নিয়ে ঝাপ দিয়েছে!"