জন্টি রোডস

Posted by রোজলেন্ট চৌধুরী
রোজলেন্ট চৌধুরী
wish i can cooking like my mother......
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 11 ফেব্রুয়ারী 2012
বিষয়ঃ জীবনী ও সাক্ষ্য

উদ্দেশ্য সম্বন্ধে ভাবুন!

অস্তিত্বের অর্থই হচ্ছে নিজের ভিতরের শান্তি এবং পরিপূর্নতার অন্বেষণ করা। গত বিশ্বকাপের উত্তেজনাপূর্ন মুহুর্তটি ছিল, যখন জন্টি রোডস তার চির পরিচিত সেই উড়ন্ত ডাইভের মাধ্যমে পাকিস্তানী ব্যাটস্ম্যান ইনজামাম-উল-হককে রান আউট করেন। এই রকম চমৎকার নৈপন্য প্রদশনের জন্য জন্টি রোডস অনেকের দ্বারা ক্রিকেটে শ্রেষ্ঠ ফিল্ডারের সম্মানে সম্মানিত হয়েছেন এবং তিনি সাম্প্রতিক সময়ের একজন প্রসিদ্ধ খেলোয়াড় হয়ে উঠেছেন। তার নিজের দল সাউথ আফ্রিকা সেই রাউন্ড রনিন ম্যাচটি জিতেছিল। এই ম্যাচটিকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ান হতে যাওয়া দলের বিরুদ্ধে জন্টির ম্যাচ হিসাবে সবসময় স্মরণ করা হয়। আন্তর্জাতিক শ্রেণীর একজন ব্যাটস্ম্যান ও ফিল্ডার হিসাবে এবং সাউথ আফ্রিকার একজন চমৎকার হকি খেলোয়াড় হিসাবে, তিনি যে সকল কৃতিত্ব দেখিয়েছেন তাতে করে তিনি অভূতপূর্ব জনপ্রিয়তার উপাধি “ফ্রিরিটি” হিসাবে পরিচিত ছিলেন। জন্টি তার এই বিশেষ দক্ষতার জন্য ঈশ্বরের নিকট সত্যি কৃতজ্ঞ এবং বিনম্র ছিলেন। অনুসারী ছিলেন। ঈশ্বরের সাহচর্যে কেইট-এর হৃদয়ে যে শান্তি ছিল তা আমি দেখেছিলাম এবং আমিও সেই একই শান্তি চাইছিলাম। সেই সময়ে আমি মাত্র জাতীয় ক্রিকেট ও হকি দলে অন্তর্ভূক্ত হয়েছিলাম এবং যথেষ্ট চাপের মধ্যে থাকার কারনে জীবনের সত্যিকারের কষ্ট অনুভব করেছিলাম। এক রাত্রে আমি নিজে নিজেই ভাবছিলাম, “জন্টি তুমি আর কোথাও যাচ্ছ না।” “আমি জানতাম আমার জীবনে প্রভুকে প্রয়োজন, তাই আমি নিয়মিত পিটার মার্টিবার্গের চার্চে যাওয়া শুরু করলাম। এক রাতে চার্চের পরে আমি পরিচর্যাকারী এ্যারোল জ্যাকোবিকে ধরলাম এবং তার কাছে এই ব্যাপারে সাহায্য চাইলাম। তিনি আমাকে সেই চার্চের পিছনের একটি ঘরে যেখানে পাপ স্বীকার করা হয়, সেখানে নিয়ে গেলেন। এটাই ছিল সঠিক সাহায্য, কারন এটা ছিল সেই জায়গা যেখানে আমি আমার হৃদয় খুলে কেদেছিলাম এবং প্রভুকে আমার হৃদয় সমর্পণ করেছিলাম।” জন্টি বুঝতে পারলেন যে, তার এই নতুন জন্মের অভিজ্ঞতার সমস্তটাই সম্ভব হয়েছে কেইট-এর সঙ্গে তার পরিচয় হবার ফলে, যে এখন তার স্ত্রী। “আমি এখন জানি কেন প্রভু আমাদেরকে একসঙ্গে রেখেছেন, কারন কেইট ছিল তেমনি একজন যে আমাকে সঠিক পথ দেখিয়েছিল।” প্রভুকে গ্রহন করবার পরে পূর্বের জীবনের সাথে বর্তমান জীবনের পার্থক্য সম্বন্ধে জানতে চাইলে, জন্টি বললেন, “প্রভুকে আমার হৃদয়ে গ্রহন করবার পর থেকে আমার মধ্যে দেবার প্রবনতা অনেক বেড়ে গেছে। আমি বুঝতে পেরেছি, এ সমস্ত গৌরবের অধিকারী আমি নই। আমার জীবনের উদ্দেশ্য বুঝতে এবং আমার খেলোয়াড়ি জীবন গঠনে যীশু আমাকে সাহায্য করেছেন।”

ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 71 0 টি মন্তব্য

ডঃ এন্ড্রু বাড়ৈ-এর জন্য প্রার্থনা করুন

Posted by রোজলেন্ট চৌধুরী
রোজলেন্ট চৌধুরী
wish i can cooking like my mother......
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 06 জানুয়ারী 2012
বিষয়ঃ সংবাদ

গত ২৬শে ডিসেম্বর দুপুর ১২টার দিকে রাঙামাটি যাবার পথে ডঃ এন্ড্রু বাড়ৈ রোড দুর্ঘটনায় আহত হন। সিএনজি অটো রিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি চরম ভাবে আহত হন এবং তার শরীরের প্রায় ১৮টি হাড় ভেঙ্গে যায়। ২৮শে ডিসেম্বর তাকে ট্রমা সেন্টার আর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয় এবং এখন তিনি ৪০৭ নাম্বার কেবিনে চিকিৎসাধীন আছেন। তার হাতে এবং লাঞ্চে দুইটি সার্জারী  করা হয়েছে তবে তার হাতের রক্তক্ষরন এখনো বন্ধ হয় নি। তার ছেলে গাব্রিয়েল বাড়ৈ (ডালিম) জানান তার বাবা এখন একটু ভালোর দিকে এবং তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে ডাক্তার পরবর্তী পদক্ষেপ নিবেন। ডঃ এন্ড্রু বাড়ৈ-এর পরিবার তার জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছেন।

ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 148 2 টি মন্তব্য

বড়দিন উৎসব ২০১১

Posted by রোজলেন্ট চৌধুরী
রোজলেন্ট চৌধুরী
wish i can cooking like my mother......
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 28 ডিসেম্বর 2011
বিষয়ঃ সংবাদ

প্রতি বছরের মত ১৯শে ডিসেম্বর ২০১১, অন্ধ স্কুলে হয়ে গেলো বড়দিন উপলক্ষে ঢাকার সর্ববৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা মিরপুরবাসীসহ ঢাকার বিভিন্ন অঞ্চলের লোকজনের বিপুল সমারোহ ছিল এই অনুষ্ঠানে। অত্যন্ত আনন্দের সহিত উদ্যাপন হলো এই বছরের বড়দিনের আনন্দ। গান, ডিজেপার্টি, বাচ্চাদের নাচ, গানে মুখরিত ছিল সারা মিরপুর। উইলিয়াম গল্প সমাদ্দার ও জেনিথ সমাদ্দার কথার গানের স্রোতের সাথে ভেসে যাচ্ছিল জনতা। বাচ্চাদের আনন্দ ছিল দেখার মত। বাচ্চাদের মায়েরা ক্রাইষ্টবিডিকে জানায় তাদের বাচ্চারা এই অনুষ্ঠান না করে বড়দিনের ছুটিতে গ্রামে যেতেই চায় না। বাচ্চাদের নিয়ে এত বড় সাংস্কৃতিক অনুষ্ঠান তো বছরে এক্ বারই হয় মিরপুরে। তাই বাচ্চারাও এই আনন্দ থেকে বঞ্চিত হতে চায় না। আর মায়েরা তো সারাদিন বাচ্চাদের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গন্যমান্য রাজনীতিবিদদের আগমন বাংলাদেশের খ্রীষ্টিয় সমাজের প্রতি ভ্রাতৃত্বপ্রেম প্রকাশ করেছে। এই অনুষ্ঠানের আয়োজনে ও উপস্থাপনায় ছিল উইলিয়াম প্রলয় সমাদ্দার।

ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 150 1 টি মন্তব্য

শহরের সবচেয়ে বড় বড়দিনের র‌্যালী

Posted by রোজলেন্ট চৌধুরী
রোজলেন্ট চৌধুরী
wish i can cooking like my mother......
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 04 ডিসেম্বর 2011
বিষয়ঃ সংবাদ

২৬শে নভেম্বর, ২০১১
মহোদয়া!
মিরপুর আন্তঃমান্ডলিক বড়দিন উৎযাপন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। আমরা সত্যিই আনন্দিত যে, পিতা ঈশ্বর বিগত ১৫ বছর যাবৎ মিরপুরে বসবাসরত সকল মন্ডলীর খ্রীষ্ট বিশ্বাসীদের নিয়ে ঢাকা শহরের মধ্যে অন্যতম বৃহৎ ও আনন্দঘন বড়দিন উৎযাপনের সুযোগ প্রদান করেছেন। আমাদের এই অনুষ্ঠানমালা, আলোকসজ্জা ও বড়দিন মেলা আজ সারা দেশে প্রচারিত ও সুনাম অর্জন করেছে। আমরা বিশ্বাস করি, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসাবে আমরা উল্লিখিত অনুষ্ঠানমালা সফল ভাবে আয়োজন করতে সক্ষম হবো।
সপ্তাহব্যাপী বড়দিনের অনুষ্ঠানমালাঃ
ক) আলোকসজ্জা এবং তোরণ, প্যান্ডেল ও ষ্টেজ নির্মানঃ ১৬ই ডিসেম্বর, ২০১১-১লা জানুয়ারী, ১২খ্রীঃ
খ) বড়দিনের বিশেষ অনুষ্ঠান, আনন্দমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ১৯শে ডিসেম্বর, সন্ধ্যা ৫-০০টা
গ) বড়দিনের আনন্দ র‌্যালী ২৫শে ডিসেম্বর, ২০১১খ্রীঃ
উল্লেখ্য, এ বছর এই অনুষ্ঠানমালায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ আরো কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন।
ধন্যবাদান্তে,
এন্ড্রু কিশোর (আহ্বায়ক, ০১৭১৩-০১০১৯৩)
প্রলয় সমদ্দার (সদস্য সচিব, ০১৭১৫-০২৪০৮৫)
ডেভিড হীরোলাল বাড়ৈ (যুগ্ন আহ্বায়ক, ০১৭৪৯-৪৬৯০০২)
রবার্ট বিশ্বাস (যুগ্ন সদস্য সচিব, ০১৭১৪-৩৮৫৯৫৭)
প্রধান উপদেষ্টা
এ্যাড. প্রমোদ মানকিন এম,পি
মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী
গনপ্রজাতন্রী বাংলাদেশ সরকার
উপদেষ্টামন্ডলী
মিঃ সুধীর অধিকারী
বিশপ বি,ডি মন্ডল
মিঃ ডব্লিউ বি, সমাদ্দার
রেভাঃ মার্টিন অধিকারী
মিঃ টমাস বাড়ৈ
রেভাঃ সুসময় দাস
মিঃ স্টিফেন বাড়ৈ
ক্যাঃ আলফ্রেড কামাল মীর
মিঃ নির্মল রোজারিও
মিঃ জেমস্ সুব্রত হাজরা
উইং কমান্ডার (অব) খ্রীষ্টফার অধিকারী
রেভাঃ জেমস্ সাবেরিও কর্মকার
পৃষ্ঠোপোষক
মিঃ জয়ন্ত অধিকারী
মিঃ কমলেন্দু কর্মকার
মিঃ অপু মালাকার
মিঃ জেমস্ অপু বৈদ্য
মিঃ শৈলেন বাড়ৈ
মিঃ বাবু মার্কুজ গমেজ
মিসেস্ শাশ্রশী মজুমদার
বিশেষ কৃতজ্ঞতায় স্মরণ
প্রয়াত সুশান্ত অধিকারী
ব্যাপ্টিষ্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল
Christmas for Unity & Harmony As Jesus has born for Ram, Rahim and John
44/A, Senpara Parbatta, Mirpur-10
Dhaka-1216, Bangladesh
Tel: 01715024085, 01713010193
E-mail: এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।

ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 98 0 টি মন্তব্য

প্রভুর প্রার্থনা

Posted by রোজলেন্ট চৌধুরী
রোজলেন্ট চৌধুরী
wish i can cooking like my mother......
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 16 অক্টোবর 2011
বিষয়ঃ প্রবন্ধ

হে আমাদের স্বর্গস্থ পিতঃ,
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক,
তোমার রাজ্য আইসুক,
তোমার ইচ্ছা সিদ্ধ হউক,
যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হউক;
আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও;
আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর,
যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছে;
আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না,
কিন্তু মন্দ হইতে রক্ষা কর।
কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন্‌।

ট্যাগঃ বাইবেল
দেখা হয়েছেঃ 140 1 টি মন্তব্য

জাতীয় সম্মেলন-২০১১

Posted by রোজলেন্ট চৌধুরী
রোজলেন্ট চৌধুরী
wish i can cooking like my mother......
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 14 অক্টোবর 2011
বিষয়ঃ সংবাদ

কখন? ০২-০৭, নভেম্বর, ২০১১
কোথায়? দি ওয়ে ট্রাষ্ট, এফসিসিবি, বীরগঞ্জ, দিনাজপুর।
নিবন্ধন ফিঃ ১৫০ টাকা। ২৫০ টাকা (গ্র্যাজেয়েটস্‌)
সম্মেলনের বক্তাগনঃ
মিঃ লিন্ডসে ব্রাউন (সাবেক সাধারন সম্পাদক-IFES, পরিচালক-Lusanne International) (বাইবেল ব্যাখ্যা ও উদ্দিপন সভা)
মিঃকাজল সেনগুপ্ত, রেভাঃ তপন বর্মন, রেভাঃ পিটার ডি মজুমদার ও অন্যান্য বক্তা বৃন্দ।
যারা আসতে পারবেনঃ
-কমপক্ষে এসএসসি পাশ এবং বর্তমানে অধ্যয়নরত,
-যারা দলের দাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছে।
-যারা ভবিষ্যতে দলের সাথে সংযুক্ত হতে আগ্রহী।
-গ্র্যাজুয়েটস্‌ বা যারা পূর্বে বিএসএফবি-র সাথে যুক্ত ছিল।
আয়োজনেঃ বাইবেল স্টুডেন্টস্ ফেলোশীপ অব বাংলাদেশ।

ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 132 0 টি মন্তব্য

বাংলাদেশ মেথোডিষ্ট চার্চের ২৭তম বর্ষপূর্তি উদ্‌যাপন

Posted by রোজলেন্ট চৌধুরী
রোজলেন্ট চৌধুরী
wish i can cooking like my mother......
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 14 অক্টোবর 2011
বিষয়ঃ সংবাদ

গত ১২ আগস্ট, ২০১১ খ্রীষ্টাব্দ, শুক্রবার প্রায় দুশত বিশ্বাসীর উপস্থিতিতে বাংলাদেশ মেথোডিষ্ট চার্চের ২৭তম জন্মদিন পালিত হয়। অনুষ্ঠানটি দুটি অংশে ভাগ করা হয়, যার প্রথম অংশে ছিল উপাসনা এবং দ্বিতীয় অংশে ছিল চার্চের কর্মকান্ড নিয়ে আলোচনা ও শুভেচ্ছা বক্তব্য। প্রথম অংশে বিশপ নিবারন দাস প্রভুর বাক্যের পরিচর্যা করেন। মূল্ বিষয় ছিল-'সঠিক স্বপ্ন বৃহৎ কাজের উৎস'। দ্বিতীয় অংশে চার্চের কর্মকান্ড নিয়ে ডায়োসিস লিডারসহ সুব্রত এডুয়্যার্ড গমেজ ও রেভারেন্ড ডেভিড এ, দাস শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বিশেষভাবে রেভারেন্ড ডেভিড এ, দাস জাতীয় চার্চ পরিষদের পক্ষে অভিনন্দন জানান এবং উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন।

ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 109 0 টি মন্তব্য

বাইবেল অভিধান

Posted by রোজলেন্ট চৌধুরী
রোজলেন্ট চৌধুরী
wish i can cooking like my mother......
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 13 অক্টোবর 2011
বিষয়ঃ সংবাদ

দীর্ঘ প্রায় ১৬ বৎসর পর পুনরায় "বাইবেল অভিধান" প্রকাশ করতে পেরে সিএলসি অত্যন্ত খুশী। এই বইটি অত্যন্ত প্রয়োজনীয় বিধায় সিএলসি-এর চতুর্থ সংষ্করণ প্রকাশ করছে। এই বইটি এবার আরও আকর্ষনীয় করা হয়েছে। বইটির কভার লেমিনেটিং বাইন্ডিংসহ মাল্টি কালার করা হয়েছে। বইটি এবার অফসেট প্রিন্টিং করা, বইটির মধ্যে বাইবেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছবিগুলো আরও স্পষ্ট ও আকর্ষনীয় করা হয়েছে, বইটিতে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে, বইটির সর্বমোট পৃষ্ঠা ২৫০। পালক, প্রচারক, শিক্ষক এমনকি সাধারণ খ্রীষ্ট ভক্তগণ এই বইটি ব্যবহার করে পবিত্র বাইবেলের গভীর সত্য আরও ব্যাপকভাবে বুঝতে সক্ষম হবে। এই  অফসেট প্রিন্টীং বইটির মুল্য নির্ধারনণ করা হয়েছে ২০০.০০ টাকা মাত্র। বইটি একত্রে ৫ কপির উর্দ্ধে নিলে ২০% ছাড় দেওয়া হবে।

ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 92 0 টি মন্তব্য

জাতীয় গ্র্যাজুয়েটস্ সম্মেলন-২০১১

Posted by রোজলেন্ট চৌধুরী
রোজলেন্ট চৌধুরী
wish i can cooking like my mother......
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 28 সেপ্টেম্বর 2011
বিষয়ঃ সংবাদ

জাতীয় গ্র্যাজুয়েটস্ সম্মেলন (গ্র্যাজুয়েটস্ ফেলোশিপ অব বাংলাদেশ)-২০১১
সহভাগিতা, প্রশংসা-আরাধনা ও প্রত্যাশার মেল বন্ধন ঘটাতে আয়োজন করা হচ্ছে গ্র্যাজুয়েটস্সম্মেলন ২০১১।
লক্ষ্য করুন
কখন? ৬-৮ অক্টোবর ’১১
কোথায়? আর, আর, এফ; যশোর
কে অংশগ্রহন করতে পারবেন?
১। যারা বিএসএফবি কার্যক্রমে যুক্ত ছিলেন ও তাদের পরিবার
২। যারা গ্র্যাজুয়েটস্ কার্যক্রমে যুক্ত রয়েছেন
৩। যারা এই কার্যক্রমে অংশগ্রহন করতে ইচ্ছুক।

ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 114 0 টি মন্তব্য

বাইবেল অভিধান

Posted by রোজলেন্ট চৌধুরী
রোজলেন্ট চৌধুরী
wish i can cooking like my mother......
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 27 সেপ্টেম্বর 2011
বিষয়ঃ সংবাদ


দীর্ঘ প্রায় ১৬ বছর পর আবার “বাইবেল অভিধান” প্রকাশ করেছে। এই বইটি অত্যন্ত প্রয়োজনীয় তাই সিএলসি-এর চতুর্থ সংষ্করণ প্রকাশিত করেছে। পবিত্র বাইবেল ভাল ভাবে জানতে ও বুঝতে বাইবেল অভিধান অত্যাবশ্যক, বিশেষতঃ পালক, প্রচারক, শিক্ষক এমন কি সাধারনের জন্য এই বইটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বইটির ব্যাপক চাহিদার প্রেক্ষিতেই পুনঃ প্রকাশের পরিকল্পনা এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগঃ ট্যাগ নেই
দেখা হয়েছেঃ 169 0 টি মন্তব্য