অনুকাব্য

Posted by তানিয়া বাড়ৈ
তানিয়া বাড়ৈ
তানিয়া বাড়ৈ তার সম্পর্কে এখনও কিছু লেখেনি
ব্যবহারকারী বর্তমানে অফলাইন
- 17 নভেম্বর 2011 বিষয়ঃ কবিতা

স্বর্গ আর নরক কোথায় কে জানে?
তবুও ধীরে ধীরে যাচ্ছি তারি পানে।

তুমি যদি ভাল হও আমি কি তবে মন্দ?
তোমার সাথে আমার কি হবে পার্থক্য?

ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না
করিয়া ভাবিলে পাবে কি সান্তনা?

ঢাকার শহর রইবেনা আর খালি
ভরবে নগর বিল্ডিং আর বাড়ী।

প্রাণ থাকলেই প্রাণী হয়,
আর মন থাকলে মানুষ
কিন্তু-
মানুষ কথন প্রাণী হয়,
আর প্রাণী কথন মানুষ?

সকলেই ভাবে নিজের কথা
পরেরটা ভাবেনা কেউ,
প্রত্যেকেরই ভাই একই নীতি-
বোঝে নাতো কেউ।

ট্যাগঃ ট্যাগ নেই
মন্তব্য (0)Add Comment

মন্তব্য লিখুন
ছোট | বড়

busy